গোপীকা কান্ত দত্ত
একজন নাগরিক • আইনসেবা পেশাদার • সামাজিক ও মানবাধিকার কর্মী • তথ্য জানার অধিকার উৎসাহী • ফটোগ্রাফার • ব্লগার • কনসালটেন্ট
গোপীকা কান্ত দত্ত (Gopika Kanta Dutta - गोपिका कांता दत्ता), যিনি জনপ্রিয়ভাবে জি.কে দত্ত বা শুধুমাত্র রাজু নামে পরিচিত, একজন আইন সেবক, পরামর্শদাতা এবং ফটোগ্রাফার। এছাড়াও তিনি একজন নিবেদিতপ্রাণ সামাজিক ও মানবাধিকার কর্মী, তথ্য জানার অধিকার (RTI) উৎসাহী, ব্লগার, প্রশিক্ষক এবং জনবক্তা।
তাঁর সাহায্যপ্রবণ মনোভাব, আশাবাদী দৃষ্টিভঙ্গি এবং উদ্ভাবনী সমস্যা সমাধানের দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে স্বীকৃত। জি.কে দত্ত জটিল থেকে জটিলতর সমস্যারও বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দেওয়ার জন্য পরিচিত।
ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার অভিভক্ত দেওয়ানপাশা গ্রাম (বর্তমানে শ্রীপুর গ্রাম) পঞ্চায়েতে ১৯৮৫ সালের ৫ মার্চ গোপীকা কান্ত দত্ত এর জন্ম হয়। তাঁর পিতা গোপাল কৃষ্ণ দত্ত একজন ব্যবসায়ী এবং তিনি দশ বছর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের আদর্শ নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। উনার মা স্বর্গীয়ঃ অমিতা দত্ত একজন গৃহিনী ছিলেন এবং তাঁর উদার ও মানবিক প্রকৃতির জন্য এলাকায় সুপরিচিত ছিলেন।
শৈশবকাল থেকেই তিনি স্বামী বিবেকানন্দ এবং তাঁর পিতা গোপাল কৃষ্ণ দত্ত এর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তিনি স্বামী বিবেকানন্দের জীবন এবং তাঁর লেখাগুলিতে বিশেষ আগ্রহ রাখেন।
২০০১ সাল থেকে তিনি আন্তরিকভাবে সকল প্রকারের সমাজসেবা এবং মানবাধিকার কর্মের সাথে জড়িত রয়েছেন এবং অসামাজিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা নিয়েছেন। তিনি সব সময়ই অন্যদের সহায়তা করতে আগ্রহী।
উনার সামাজিক কাজের জন্য ২০১৮ ও ২০২৩ সালে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ কর্তৃক রাজ্য পুরস্কার এবং ২০১৯ সালে জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের দ্বারা জাতীয় পুরস্কারে সম্মানিত হন।
Visit Official Website